মানসম্মত পুস্তক তৈরির দাবিতে মতবিনিময় সভা

০৯ ডিসেম্বর ২০২২, ০৩:৪২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখা মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় পাঠ্যবইয়ের আদলে মানসম্মত সহায়ক পুস্তক তৈরীর বিষয় নিয়ে আল-ইমতেহান প্রকাশনীর মালিক পক্ষের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছেন।
 
বুধবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় জমিয়াতুল মোদার্রেছীন  চরফ্যাশন উপজেলা কার্যালয়ে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ঢাবির বড় পর্দায় কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচ দেখানো হবে না

জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ইমতেহান প্রকাশনীর চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেক, আল ইমতেহান প্রকাশনীর মার্কেটিং ম্যানেজার মো. শহিদুল ইসলাম। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার সহকারী শিক্ষক ও জমিয়তের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা পাঠ্যবইয়ের আদলে সৃজনশীল সহ প্রশ্নোত্তরে ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে মানসম্মত সহায়ক বই প্রকাশের দাবি জানিয়েছেন। আল- ইমতেহান প্রকাশনীর চেয়ারম্যান শিক্ষকদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে মানসম্মত ও শিক্ষা উপযোগী সহায়ক বই তৈরির আশ্বাস দেন।

ট্যাগ: নতুন বই
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close