মির্জা ফখরুল ও আব্বাসকে পুলিশ আটক করেছে: বিএনপি

০৯ ডিসেম্বর ২০২২, ০৮:১৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশ আটক করেছে বলে দলটি অভিযোগ করেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে। 

বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এমন অভিযোগ করেছেন। তিনি বলেন, গোয়েন্দা পুলিশের সদস্যরা দলের দুই নেতাকে তাদের বাসা থেকে নিয়ে গেছেন।

তিনি বলেন, ডিবি পুলিশ রাত ৩টার দিকে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলামকে এবং ঢাকার শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে আটক করে নিয়ে যান। তবে পুলিশ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

আরো পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনভর ছাত্রলীগের শোডাউন

৯টি বিভাগীয় সমাবেশ শেষে শনিবার (১০ ডিসেম্বর) ঢাকায় বিএনপির গণসমাবেশ হওয়ার কথা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চেয়েছিল তারা। তবে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেয় পুলিশ। কিন্তু নয়াপল্টনে সমাবেশ করার বিষয়ে অনড় ছিলেন বিএনপির নেতারা।

এ নিয়ে বিতর্ক-আলোচনার মধ্যে বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। সংঘর্ষে মকবুল আহমেদ নামে এক কর্মী নিহত হন। আহত হন অর্ধশতাধিক। এ সময় গ্রেপ্তার করা হয়েছে চার শতাধিক নেতা-কর্মীকে।

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি
  • ০৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ নিয়ে সমালোচনা বিচারকের, আদালত ভাঙচুর করলেন স্বেচ্ছা…
  • ০৯ আগস্ট ২০২৬
ইউজিসির মাধ্যমে ব্যয়ভারসহ ইন্টার্নশিপ চালুর প্রস্তাব নোবিপ্…
  • ০৯ আগস্ট ২০২৬
‘প্রিয় মা আমি আর পারলাম না...’
  • ০৯ আগস্ট ২০২৬
ছাত্রত্ব শেষেও হলে থাকার বিশেষ সুযোগ প্রত্যাখ্যান জাকসুর, প…
  • ০৯ আগস্ট ২০২৬
বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
  • ০৯ আগস্ট ২০২৬