জার্সি পরে গুলির ব্যাখ্যা দিলেন আনসার সদস্য মাহিদুর

০৮ ডিসেম্বর ২০২২, ০৮:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
আনসার সদস্য মাহিদুর রহমান

আনসার সদস্য মাহিদুর রহমান © ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার জার্সি পরে গুলি করা এক ব্যক্তির কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে অবশ্য তার পরিচয়ও মিলেছে। তিনি পল্টন থানার আনসার সদস্য মাহিদুর রহমান।

পেশাগত দায়িত্ব পালনে জার্সি পরা নিয়ে মাহিদুর রহমান জানান, এতে অবাক হওয়ার কিছু নেই। ওসি স্যারের নির্দেশে আমি যেভাবে ছিলাম সেভাবে দায়িত্ব পালনে ছুটে আসি।

এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ মাহিদুর রহমানের পরিচয় সম্পর্কে প্রথম গণমাধ্যমে জানান।

আরও পড়ুন: আর্জেন্টিনার জার্সি গায়ে গুলি করা ব্যক্তির পরিচয় মিলেছে

ডিবি প্রধান হারুন অর রশীদ বলেন, আমিও অনেক সময় সাদা পোশাকে দায়িত্বপালন করি। জান-মাল রক্ষার প্রশ্নে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনে জরুরি ভিত্তিতে যে কোনো অবস্থায় যে কোনো পোশাক পরে দায়িত্ব পালন করতে পারে।

গতকাল বুধবার নয়াপল্টনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। সংঘর্ষ চলার সময় পুলিশ সদস্যের সঙ্গে আর্জেন্টিনার জার্সি পরা এক যুবকের তৎপরতা সবার নজরে আসে। তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আনসার সদস্য মাহিদুর রহমান জানান, ওসি স্যারের নির্দেশ ছিল, এলার্ম বাজলে যে যে অবস্থায় থাকবেন, সে অবস্থায় নিচে নেমে আসতে হবে। সংঘর্ষের সময় আমি খাওয়া-দাওয়া করে শুয়ে ছিলাম, তখন এলার্ম শুনে আমি নিচে নেমে আসি। তখন দেখি পল্টনে বিএনপি অফিসের সমনে সংঘর্ষ চলছে, তখন অস্ত্র নিয়ে ছুটে গেলাম।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬