নয়াপল্টনেই বিএনপির বিভাগীয় গণসমাবেশ

০৮ ডিসেম্বর ২০২২, ০৪:৪১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশ হবে। তবে এর মধ্যে গ্রহণযোগ্য বিকল্প আমাদের কাছে এলে বিবেচনা করে দেখা হবে। বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের পূর্বঘোষিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হবে। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য সরকারই দায়ী থাকবে। আমরা সরকারকে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করে শান্তিপূর্ণ সমাবেশ করতে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুন: অনেকে বিএনপিকে তেল মারছে, কত তেল আছে দেখব: শেখ হাসিনা

গতকাল বুধবার নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষের পর আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

জবি ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. ন…
  • ০৪ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬