১৫২ জনকে এমপিওভুক্তির আবেদনের সুযোগের নির্দেশ

০৪ ডিসেম্বর ২০২২, ০২:২০ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ফটাে

দেশের বিভিন্ন ডিগ্রি কলেজে কর্মরত ১৫২ জন প্রভাষক-কর্মচারীর এমপিও ভুক্তির অনলাইন আবেদনের সুযোগ প্রদানে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটে ইতোপূর্বে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি কাশেফা হোসেন এবং বিচারপতি কাজী জিনাত হক-এর সমন্বয় গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার (৪ ডিসেম্বর) এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ্ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নূর উস সাদিক। এর আগে এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে না পেরে ডিগ্রি কলেজের ১৫২ জন প্রভাষক এমপিওভুক্তির আবেদনের সুযোগ দেওয়া ও এমপিও দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন।

এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, এমপিও ভুক্তির আবেদনের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ পরিশিষ্ট খ এর (পাদটীকায়) স্নাতক (পাস) কলেজ এমপিও ভুক্তির আবেদনের জন্য নূন্যতম ২টি বিভাগ থাকতে হবে। এ শর্তের কারনে এমপিও ভুক্তির জন্য অনলাইনে আবেদন করতে না পেরে ডিগ্রী কলেজের ১৫২ জন প্রভাষক ও কর্মচারী এমপিও ভুক্তির আবেদনের সুযোগ প্রদান ও এমপিও প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন।

প্রসঙ্গত,  মো. নুর আলম ছিদ্দিক, মৃনাল কান্তি রায়, মোঃ হারুন অর রশিদ, মো. আহাদ আলি মন্ডল, মো. মোকলেসুর রহমান, মো. মুশফিকুর রহমান, মো. শফিকুল ইসলাম, মো. সামিউল হাসান চৌধুরী, মো. আন্দুস সালাম এবং মো. সাইদুর রহমানসহ বিভিন্ন জেলার মোট ১৫২ জন প্রভাষক-কর্মচারী রিটটি দায়ের করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নূর উস সাদিক।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close