কুষ্টিয়ায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

৩০ নভেম্বর ২০২২, ১২:৩৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মাদরাসাছাত্রের মৃত্যু © সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে সুপারি গাছে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিঠু শেখ (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের পীতাম্বরশী গ্রামের স্কুলপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মিঠু একই গ্রামের দিনমজুর শহিদ শেখের ছেলে। সে ডাসা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে সুপারি গাছের মাথায় ব্রাজিলের পতাকা টাঙাতে গাছে উঠেছিল মিঠু। এ সময় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায়। এতে তার শরীর পুড়ে মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘পরীক্ষা শুরুর আগেই’ ছাত্রীকে নিয়ে পালালেন ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই ছেলেটি মারা যায়।

কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে পড়ে মাদ্রাসাছাত্র মারা গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬