কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না: সালমান এফ রহমান

২৬ নভেম্বর ২০২২, ০৪:৪৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ডিসেম্বর মাস থেকে দেশের কোনো ব্যাংকে ডলার সংকট থাকবে না।

শনিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: কাপড় ধোঁয়ার জন্য ওয়াশিং মেশিন পেল ঢাবির এফ রহমান হলের ছাত্ররা

তিনি বলেন, রমজান মাসের জন্য প্রয়োজনীয় দ্রব্যও আমদানি করা হবে। তাতে কোনো সমস্যা হবে না। তবে ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেড়ে গেছে। তার প্রভাব দেশের অর্থনীতিতেও পড়ছে।

তিনি আরও বলেন, টিসিবি ও বিভিন্ন কার্ডের মাধ্যমে এক কোটি পরিবারকে সহায়তার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে দেশের সাড়ে পাঁচ কোটি মানুষ সহায়তা পাবেন। ফলে রমজানে কোনো দুর্ভোগ থাকবে না।

সকালে মেহেরপুরের মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের একটি উপ-শাখার উদ্বোধন উপলক্ষে সালমান এফ রহমান যান সেখানে যান। এসময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। পরে তারা উদ্বোধন করেন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে আইএফআইসি ব্যাংকের ১০০০তম উপ-শাখা।

নববর্ষে মেলা-শোভাযাত্রা, লাঠি খেলাসহ নানান আয়োজন নজরুল বিশ্…
  • ১৩ এপ্রিল ২০২৬
পদোন্নতি পেলেন চাকরি হারানো পুলিশ কর্মকর্তা কোহিনুর মিয়া
  • ১৩ এপ্রিল ২০২৬
নতুন প্রজন্মেই বাঁচবে বাংলা নববর্ষের ঐতিহ্য
  • ১৩ এপ্রিল ২০২৬
বাবা-মা কর্মস্থলে, আমগাছে কিশোরীর মরেদহ
  • ১৩ এপ্রিল ২০২৬
গণভোট নিয়ে ‘সেমিনার চান না’ জাকসু ভিপি, ভেস্তে গেল উদ্যোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
করোনাকালে মৃতদের গোসল করানো সেই উদ্যোক্তা সড়ক দুর্ঘটনায় নিহত
  • ১৩ এপ্রিল ২০২৬