সরকার উৎখাতের হুঙ্কারের ছায়ায় জঙ্গিদের পুনর্জীবন হচ্ছে: ইনু

২৫ নভেম্বর ২০২২, ০৬:২০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
সরকার উৎখাতের হুঙ্কারের ছায়ায় জঙ্গিদের পুনর্জীবন হচ্ছে: ইনু

সরকার উৎখাতের হুঙ্কারের ছায়ায় জঙ্গিদের পুনর্জীবন হচ্ছে: ইনু © টিডিসি ফটো

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশ আজ বৈশ্বিক সংকট, বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীলতা সংকট এবং বিএনপি-জামাতের সংবিধান বানচালের চক্রান্তের মুখে দাড়িয়ে আছে। বিএনপি-জামাত ও তাদের মিত্রদের নির্বাচন বর্জনের ট্রেন দেশকে ঠেলে দিচ্ছে সাম্প্রদায়িকতার পথে। বিএনপি-জামাতের সরকার উৎখাতের হুঙ্কারের সাথে সাম্প্রদায়িক জঙ্গিদের উত্থান ঘটেছে। তিনি বলেন, জঙ্গিবাদ-সাম্প্রদায়িক শক্তি উত্থানে সংবিধান বদলের শঙ্কা তৈরি হয়েছে। দুর্নীতি-দলবাজির সংকট সমাধানযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদ ভয়াবহ সংকট। ৭৫ এরপর জাতীয় মীমাংসিত বিষয় অমীমাংসিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতির পিতা নিয়ে বিতর্ক করা হচ্ছে। বৈশ্বিক কারণে দেশের অর্থনীতিতে সংকট, বাজার সিন্ডিকেটের কারণে নিত্যপন্যের মূল্যবৃদ্ধি পেয়েছে। বিএনপি-জামাত ও তাদের মিত্রদের নির্বাচন বর্জনের আওয়াজ তুলে অস্বাভাবিক সরকার আনার ষড়যন্ত্র করছে, আর অস্বাভাবিক সরকারের হাত ধরে তালেবানী সরকার বা বিএনপি-জামাতের সাম্প্রদায়িক সরকার আনার চক্রান্ত হচ্ছে। 

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

ইনু বলেন, বিএনপি-জামাত ধোয়া তুলসীপাতা নয়। এদের অতীত রেকর্ড খুবই খারাপ। বিএনপি-জামাতের আমলে দেশে একই দিনে ৫০০ স্থানে বোমা বিস্ফোরণ,  বাঙলাভাই, ১০ট্রাক অস্ত্র, ২১ আগস্ট হয়েছে। এদের কাছে দেশের অর্থনীতির সংকট মোকাবেলায় কোন প্রস্তাব নেই। এ মুহূর্তে দেশের অর্থনীতির সংকট মোকাবেলার পাশাপাশি বিএনপি-জামাতের নির্বাচন বর্জনের ট্রেন আটকানো, ভুতের সরকার গঠনের চক্রান্ত রুখে দেয়া জাতীয় কর্তব্য বলেও জানান তিনি।

জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভা যুব জোট সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  সভা পরিচালনা করেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব জোট সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আমিনুল আজিম বনি, ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ সুমন, প্রদীপ কুমার রায়, আমিনুল ইসলাম কহিনুর, ফজলুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ সামসুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী শিকদার, গোলাম সরোয়ার জাহান, প্রচার সম্পাদক অজিত কুমার দাস হিমু, আইন বিষয়ক সম্পাদক এড. হাসান আকবর আফজাল, আন্তর্জাতিক সম্পাদক এস এম মইনুল ইসলাম খান, তৌহিদা খাতুন কমল প্রমুখ।

নুরের আসনে বিলুপ্ত দুই উপজেলায় বিএনপির নতুন কমিটি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বরগুনার দুই আসনেই জয়ের আভাস বিএনপির
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শুরু
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তাহেরীর অফিসে প্রশাসনের তালা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে জামায়াত নেতা হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখাবে: মহিউদ্দিন খান
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬