ঢাকার ধামরাইয়ে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল সহপাঠীরা

২৪ নভেম্বর ২০২২, ০৯:২১ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
বাল্যবিয়ে

বাল্যবিয়ে © প্রতিকী ছবি

ঢাকার ধামরাইয়ে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করল সহপাঠীরা। এসময় বিয়ের আসর ফেলে পালিয়ে গেছেন বর ও বরযাত্রীরা।

বুধবার (২৩ নভেম্বর) উপজেলার আমতা ইউনিয়নের বাউখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সহপাঠীরা জানায়, দুপুরে স্কুল থেকে ডেকে এনে পরিবারের সদস্যরা দশম শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক বিয়ে দিতে চাইলে সহপাঠীরা হস্তক্ষেপে বিয়ে বন্ধ হয়। এসময় বিয়ের শেরোয়ানি, মাথার পাগড়ি খুলে বিয়ের আসরে ফেলে পালিয়ে যান বর ও বরযাত্রীরা।

আরও পড়ুন: এনজিওতে বিশাল নিয়োগ, নেবে ১৫৪০ কর্মী।

পালিয়ে যাওয়া পাত্র বালিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের ইয়াছিন আলীর ছেলে পোশাক শ্রমিক মো. আলামিন হোসেন।

এ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান মো. আরিফ হোসেন বলেন, বাল্যবিয়ে সমাজের অভিশাপ। কোনোভাবেই আমার ইউনিয়নে বাল্যবিয়ে হতে দেব না। যে কোনোভাবেই হোক বাল্যবিয়ে বন্ধ করা হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950