নান আয়োজনে এমজেভিএফের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ নভেম্বর ২০২২, ০২:৪৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
শিশুদের জন্য খাবার আয়োজন

শিশুদের জন্য খাবার আয়োজন © টিডিসি ফটো

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন  'মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশনের' (এমজেভিএফ) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী।

সোমবার (২১ নভেম্বর) সংগঠনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন করে সংগঠনটি। 

আয়োজনের মধ্যে ছিল শিশুদের নিয়ে খেলাধুলা, পুরুষ্কার বিতরণ, খাবার আয়োজন এবং বিনোদনমূলক অনুষ্ঠান ও সর্বশেষ শিশুদের নিয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

প্রতিষ্ঠার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা,পাঠাগার স্থাপন,অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করন, শিশুদের বিনোদনমূলক কার্যক্রম, মাদক সহ বিভিন্ন সামাজিক অপরাধ ও রাষ্ট্রদ্রোহী কাজ থেকে বিরত রেখে যুব শক্তিকে একটি উন্নত ও টেকসই পরিবার, উন্নত সমাজ ও দেশ গড়ে তুলতে সহযোগিতা করছে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন ।

সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মুরাদুজ্জামান বলেন, এই দেশ আমাদের, এই দেশের প্রতিটি নাগরিক আমাদের সহোদর। তাই এই দেশের উন্নয়নে মানুষের সেবায় কাজ করতে হবে আমাদের সকলকে।

তিনি আরও বলেন, নিজের মন মানসিকতা, দায়িত্ববোধ এবং কর্তব্য থেকেই সকলকে এগিয়ে আসা উচিৎ আর্ত মানবতার সেবায়। তবেই যদি এই দেশ থেকে সুবিধাবঞ্চিত শিশু শব্দটি দূরে হয়ে সকল শিশুরাই মূলধারাই ফিরে আসবে। এই প্রচেষ্টাকে সফল করতেই মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

উল্লেখ্য, মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন একটি  অলাভজনক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। "সাহায্য নয় সেবা, আমরা নিশ্চিত করবো মানবসেবা" এই স্লোগানকে সাথে নিয়ে ২০১২ সালে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।

ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬
পে-স্কেল নিয়ে কী সুপারিশ করল আইএমএফ
  • ০২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, আবেদন শেষ ২০ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
শেরপুরে রং মিশিয়ে খাবার বিক্রির অভিযোগে জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে রিট
  • ০২ এপ্রিল ২০২৬
৯টায় অফিসে উপস্থিতিসহ জরুরি ১০ নির্দেশনা মাদ্রাসা ও কারিগরি…
  • ০২ এপ্রিল ২০২৬