ঢাকায় ম্যানহোলে পড়ে আহত হলেন জার্মান উপরাষ্ট্রদূত

২২ নভেম্বর ২০২২, ১২:৪৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

রাজধানী ঢাকায় ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে বিভিন্ন সময় দুর্ঘটনার খবর পাওয়া যায়। তবে এবার ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে আহত হয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মানির উপরাষ্ট্রদূত জা জেনোস্কি। সোমবার (২১ নভেস্বর) এ নিয়ে টুইট করেছেন। হুইলচেয়ারে বসা অবস্থায় নিজের জখম পায়ের ছবি দিয়ে উপরাষ্ট্রদূত।

টুইটে লিখেন, ঢাকাকে তিনি পছন্দ করেন। তবে তিনি জানতেন, পথ চলতে যত সতর্কই থাকুক, রাতে নগরীর ঢাকনাবিহীন ম্যানহোলের একটিতে পড়বেই! টুইটে দ্রুত সেরে ওঠার জন্য সবার শুভকামনা চেয়েছেন তিনি। যাতে বাংলাদেশ ঘুরে দেখার জন্য সুস্থ হয়ে আবার ফিরতে পারেন জার্মানির এ উপরাষ্ট্রদূত।

এদিকে, জা জেনোস্কির এই টুইট ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নজরে এসেছে। মেয়র এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানতে চেয়েছেন, ঢাকনাবিহীন ম্যানহোলটি কোথায়, যাতে তা মেরামত করা যায়। মেয়রের জবাবে সন্তোষ প্রকাশ করে উপরাষ্ট্রদূত আরেকটি টুইটে জানান, খোলা ম্যানহোলটি গুলশানের ৮০ নম্বর সড়কে নরডিক ক্লাবের কাছাকাছি, যেখানে অনেক বিদেশি সন্ধ্যায় হাঁটতে বের হন।

বার্নড স্পেইনার নামে জার্মান বংশোদ্ভূত এক ব্রিটিশ ব্রাসেলস থেকে উপরাষ্ট্রদূতের টুইটের জবাবে জানান, তিনিও একই ধরনের ঘটনার শিকার হয়েছিলেন। উপরাষ্ট্রদূত ঘটনাটি শুনেছিলেন জানিয়ে জানতে চান, বার্নড স্পেইনারের পা ভেঙেছিল কি না। বার্নড জবাবে বলেন, ভাগ্যিস পা ভাঙেনি! তবে পুরোনো একটি স্যুটের ট্রাউজার নষ্ট হয়ে গিয়েছিল। উপরাষ্ট্রদূত পাল্টা জবাবে বলেন, এ নিয়ে এক বছরে তিন জার্মান গুলশানের রাস্তার শিকারে পরিণত হলেন!
ট্যাগ: ঢাকা
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬