বাংলাদেশকে প্রথমবারের মতো গ্র্যামিতে নিয়ে গেলেন মা-মেয়ে

১৭ নভেম্বর ২০২২, ০৮:৫৮ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন নাশিদ কামাল ও আরমীন মুসা

গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন পেয়েছেন নাশিদ কামাল ও আরমীন মুসা © সংগৃহীত

বিশ্ব সংগীতের মর্যাদাপূর্ণ সবচেয়ে বড় আসর গ্র্যামিতে প্রথম বাংলাদেশি হিসেবে মনোনয়ন পেয়েছে দুই শিল্পী নাশিদ কামাল ও আরমীন মুসার গাওয়া অ্যালবাম ‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল'৷ তাঁদের অ্যালবাম ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডের সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম বিভাগেমনোনীত হয়েছে ৷ গ্র্যামি অ্যাওয়ার্ডের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আরমীন মুসা বুধবার (১৬ নভেম্বর) এ খবর নিশ্চিত করেছেন ৷ নাশিদ কামালের মেয়ে আরমীন মুসা ৷ আরমীন বলেন, এই গানে মায়ের ছোঁয়া ছিল। এ জন্যই হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছে ৷ আমি খুবই খুশি, পুরো ব্যাপারটার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।

‘শুরুয়াত, বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল' অ্যালবামে শঙ্কর মহাদেবন, ওস্তাদ জাকির হুসেন, শ্রেয়া ঘোষালের মতো এশিয়ান শিল্পীরাও রয়েছেন।আরমীন মুসা জ্যাজ, ব্লুজ, লোক, শাস্ত্রীয়, আধুনিকসহ বিভিন্ন ধরনের গান করছেন। কয়েক বছর আগে বার্কলে কলেজ অব মিউজিক থেকে প্রথম বাংলাদেশি হিসেবে স্নাতক করেন। সেই কলেজ থেকে তৈরি অ্যালবামের গান জায়গা পেল গ্র্যামিতে।

আরো পড়ুন: কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন

আরমীনের গাওয়া ‘জাগো পিয়া' গানের কথা লিখেছেন মা নজরুলসংগীতশিল্পী নাশিদ কামাল। বার্কলে কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগ ‘বার্কলে ইন্ডিয়ান অ্যাসেম্বল'। সারা বিশ্বের শিল্পীরা এখান থেকে সংগীত নিয়ে বিভিন্ন ধরনের সৃজনশীল কাজ করেন। ‘শুরুয়াত' অ্যালবাম এরই প্রকল্প। আরমীন মুসা জানান, বেশ কিছু কাজ করছেন তিনি। ধীরে ধীরে সব মুক্তি দেবেন। ফেসবুকের জন্যও কাজ করছেন।

কয়েক বছর আগে ‘ঘাসফড়িং কয়্যার' নামে গানের দল গড়ে তোলেন আরমীন। এর আট সদস্য নিয়ে অভিজ্ঞতা অর্জনের জন্য বার্কলে কলেজ অব মিউজিকের ‘বার্কলে ইন্ডিয়া এক্সচেঞ্জ' শিরোনামে পাঁচ দিনের কর্মশালায় অংশ নেন আরমীন।

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬