‘সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

০৯ নভেম্বর ২০২২, ০৮:৩৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটাে

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বাংলা প্রথম পত্রের প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নকারীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এটি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে।

বুধবার (৯ নভেম্বর) জাতীয় জাদুঘরে ৭১ এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা কাদের প্রশ্নকর্তা হিসেবে ও মডারেটর হিসেবে দায়িত্ব দিচ্ছি সেই দায়িত্ব দেয়ার ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে। সব বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরো ভালো করতে হবে। এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে তা আমরা চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানান হবে।    

দীপু মনি বলেন, আমাদের তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার কারণ এটা কী অবহেলাজনিত না এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। আমাদের সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।  

তিনি বলেন, আমাদের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেট যারা করেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরেও কেউ যদি এটা করেন সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।  

অনুষ্ঠানে বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের আহ্বায়ক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন অতিথি বক্তা ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ্ শিকদার।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081