মন খারাপ থাকায় স্কুলে আসেনি ছাত্র, আবেদনের ছবি ভাইরাল

০৭ নভেম্বর ২০২২, ১২:০৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ভাইরাল হওয়া আবেদনপত্র

ভাইরাল হওয়া আবেদনপত্র © সংগৃহীত

মানুষ তাদের অদ্ভুত, অবাক করা কিংবা কষ্টঘটিত নানা কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এসব থেকে বাদ যায় স্কুল কলেজের শিক্ষার্থীরাও। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এমনি অদ্ভুত এক আবেদনপত্র।

ফেসবুকে প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, নিজের মন খারাপ থাকায় স্কুলে অনুপস্থিতির আবেদন করেছেন চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। 

আরও পড়ুন: ইবিতে ছুটির দিনেও ভর্তি কার্যক্রম চলবে।

আবেদন পত্রে ওই শিক্ষার্থী লিখেছে, ‘জনাব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমার মন খারাপ থাকার কারণে আমি গত ৩/১১/২০২২ তারিখে বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। অতএব বিনীত প্রার্থনা এই যে আমাকে উক্ত একদিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।’

উল্লেখ্য, আবেদনকারী শিক্ষার্থী রাজধানীর ভাষা প্রদীপ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬