দলের নিবন্ধন পেতে ইসিতে নুরের আবেদন

৩০ অক্টোবর ২০২২, ০৯:২৩ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর © সংগৃহীত

নির্বাচন কমিশনে(ইসি) দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন জমা দিয়েছেন গণধিকার পরিষদের নেতারা। রবিবার (৩০ অক্টোবর) আগারগাঁওয়ে ইসিতে এ আবেদনপত্র জমা দেন তারা।

গণধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর জানিয়েছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাবো। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা আমাদের সঙ্গে অন্যায় করা হবে। আগামীতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে বলেও আশাবাদ জানান তিনি।

নুরুল হক নুর জানান, ২০১৪ এবং ২০১৮ সালের মতো ‘বিনা ভোটের’ এবং ‘ভোট ডাকাতির’ নির্বাচন এই দেশে ভবিষ্যতে আর হবে। তিনি জানান, প্রতিবাদের মধ্য দিয়ে আমাদের অধিকার আদায় করবো। অন্যায়ের প্রতিবাদের জন্য তারুণ্যের উত্থান, এই রাজনৈতিক দলের জন্ম। 

আরও পড়ুন: ছাত্রলীগকে সম্মেলনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

তিনি জানান, নির্বাচনকালীন বিষয়ে দলের এখনও সিদ্ধান্ত হয়নি। এখন পর্যন্ত জোটের বিষয়ে আমরা ভাবছি না। বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু ধারার রাজনীতির সংকট রয়েছে। নেতৃত্বের প্রতি মানুষের একটা আস্থাহীনতা রয়েছে। সে কারণে নতুন নতুন রাজনৈতিক দলের উত্থান হচ্ছে। বর্তমান সরকার হটিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপর অপর বিরোধী দলের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করবো, রাজপথে থাকবো বলেও জানান তিনি।

নুরুল হক নুর আরও জানান, নির্বাচনকালীন সরকার আমাদের প্রধান আলোচ্য বিষয়। দলীয় সরকারের অধীনে দুটি বিতর্কিত নির্বাচন হয়েছে, যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। ভোট কেন্দ্রে কুত্তা-বিলাই-ছাগল দৌড়াদৌড়ি করেছে। এমন ভোট এবং ভোটের পরিবেশ আমরা চাই না। আমাদের কাছে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকারটা গুরুত্বপূর্ণ।

জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে। সেই ধরনের উৎসবমুখর ভোট এবং নির্বাচনের পরিবেশ আমরা চাই। তার জন্য অবশ্যই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানিয়েছি এবং বিরোধী দলগুলো সেই দাবিতে ইতোমধ্যে রাজপথে আন্দোলন গড়ে তুলছে। আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাচ্ছি না এবং যাবো না বলেও জানান নুরুল হক।

সাবেক স্পিকার শিরীন শারমিনকে দুই দিনের রিমান্ডের আবেদন ডিবি…
  • ০৭ এপ্রিল ২০২৬
৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
close