রাজধানীতে নির্মাণাধীন ভবনের ইটে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

৩০ অক্টোবর ২০২২, ০৭:১৬ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে প্রাইভেট পড়া শেষে বহুতল ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে প্রাণ হারিয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। নির্মাণাধীন ওই ভবনের কোনো সেফটিনেট ছিল না।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম জিহাদ। তিনি ঢাকা উদ্যান এলাকার অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরিক্ষার্থী ছিলেন। রবিউল বরিশাল জেলার মুলাদী উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটি সেফটিনেট ছাড়াই নির্মাণের কাজ চলছে। স্থানীয়রা এ বিষয়ে বারবার অভিযোগ করলেও ভবনের মালিক কারো কোনো কথা না শুনে জোর করে প্রভাব খাটিয়েই সেফটিনেট ছাড়া কাজ করে যাচ্ছিলেন। আজ ভবনটির ৬ তলায় কাজ করার সময় নিচে একটি ইট পড়ে যায়। এ সময় নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক এসএসসি পরীক্ষার্থীর মাথায় ইট পড়ে গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আপাতত মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আমরা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করব। তার আত্মীয়স্বজনদের খবর দিয়েছি। তারা আসলে এ ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬