রংপুরে বিএনপির সমাবেশস্থলে যুবদল নেতার মৃত্যু

২৯ অক্টোবর ২০২২, ০৫:৪২ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:০১ AM
রংপুরের বিএনপির সমাবেস্থল

রংপুরের বিএনপির সমাবেস্থল © সংগৃহীত

রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলাকালে মোস্তাফিজুর রহমান নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। 

মোস্তাফিজুর রহমান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। 

কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গণসমাবেশে যোগ দিতে সকালে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মোস্তাফিজুর কাহারোল থেকে রংপুরে যান। এরপর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটে প্রথম তৌকির সিদ্দিকী ইশতি
  • ১৫ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার সতর্কতা আইএমএফের
  • ১৫ এপ্রিল ২০২৬
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
  • ১৫ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩০%
  • ১৫ এপ্রিল ২০২৬
নতুন তালিকায় ৩৬ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
  • ১৫ এপ্রিল ২০২৬