ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান

২৬ অক্টোবর ২০২২, ০৪:৪০ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
ডা. জাহাঙ্গীর কবির

ডা. জাহাঙ্গীর কবির © সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালানো হচ্ছে। বুধবার দুপুরে এ অভিযান শুরু হয়।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মো. আব্দুল জব্বার মন্ডল। তিনি বলেন, চিকিৎসক জাহাঙ্গীরের বিরুদ্ধে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। অভিযান শেষে বিস্তারিত বলা যাবে। 

গত ৩ বছর ধরে প্রচলিত ধারার চিকিৎসার তুলনায় একটু আলাদা ধরনের চিকিৎসা-পরামর্শ দিয়ে আলোচিত হন জাহাঙ্গীর কবির। 

তার ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয়েছে, সেখানে ওষুধ ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ওজন কমানো, জীবনধারা পরিবর্তন, সেক্স হরমোন বাড়ানোর উপায় ইত্যাদি পরামর্শ রয়েছে।

এর আগে ফেসবুক ও ইউটিউবে বিকল্প বা ব্যতিক্রমী চিকিৎসার পরামর্শ দিয়ে মূল ধারার ডাক্তারদের রোষানলে পড়েছিলেন জাহাঙ্গীর কবির।  

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর) ‘অবৈজ্ঞানিক, অসত্য ও সম্মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীর কবিরকে নোটিশ পাঠিয়েছিল। 

শুধু তাই নয়, তারা এই চিকিৎসকের বিরুদ্ধে বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলেও অভিযোগ করেছিলেন।

ট্যাগ: অভিযান
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬