রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু

১২ অক্টোবর ২০২২, ১০:৩৪ PM
ফাহমিদা রহমান নন্দিনী

ফাহমিদা রহমান নন্দিনী © সংগৃহীত

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে ফাহমিদা রহমান নন্দিনী নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে বনশ্রীর সি ব্লকের ৭ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার নিচ থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ফাহমিদা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত লেখাপড়া করেছেন। তার বাবা গত জানুয়ারিতে মারা গেলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ফাহমিদার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, গত ১৮ জানুয়ারি তার বাবা মারা যাওয়ার পর থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। বাবার কথা মনে করে প্রায়ই তিনি কান্নাকাটি করতেন। বর্তমান ঠিকানার ফ্ল্যাটটি তাদের নিজস্ব। এখানে ভিকটিম তার ছোটবোন এবং মাসহ বসবাস করতেন। বর্তমানে তাদের আয়ের কোনো উৎস নেই। সবমিলিয়ে পড়াশোনা বন্ধ, চাকরি না পাওয়া, বিয়ে না হওয়া এবং বাবা মারা যাওয়া, এসব বিষয় মানতে না পেরে মানসিক চাপে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। 

তিনি আরও বলেন, ফাহমিদা রহমান নন্দিনী আত্মহত্যা করার আগে বাবাকে নিয়ে ফেসবুকে আবেগঘন বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, হতাশাগ্রস্ত হয়েই আত্মহত্যা করেছেন তিনি। তাদের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বিবন্দী গ্রামে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। 

‘আরও আনন্দ দেব’, নকআউটের টিকিট নিশ্চিত করে বললেন মেসি
  • ২৩ জুন ২০২৬
বিশ্বমঞ্চে দুই দশকের মহাকাব্য: ফিরে দেখা ৩৯ ছুঁইছুঁই মেসির …
  • ২৩ জুন ২০২৬
এক রাতে যত গিনেস রেকর্ডে নাম লেখালেন মেসি
  • ২৩ জুন ২০২৬
রেকর্ডের পর রেকর্ড মেসির দখলে, বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ২৩ জুন ২০২৬
পেনাল্টি মিসের পর প্রচণ্ড রাগ হয়েছিল, বলছেন মেসিই
  • ২৩ জুন ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫
  • ২৩ জুন ২০২৬