‘ইডেনের ঘটনা কল্পনারও অযোগ্য’

০৮ অক্টোবর ২০২২, ১১:৫২ AM
ইডেন কলেজ

ইডেন কলেজ © ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সম্প্রতি ইডেন কলেজের ঘটনায় নারীদের মর্যাদা যেভাবে ধুলোয় মিশিয়ে দেওয়ার মহড়া অনুষ্ঠিত হয়েছে, তা আধুনিক বিশ্বে কল্পনারও অযোগ্য। এত বড় ভয়ংকর ঘটনা ঘটে গেলেও সরকার ন্যূনতম পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনীয়তাও অনুভব করেনি।

শুক্রবার (৮ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অবস্থাদৃষ্টে বাংলাদেশে প্রধানমন্ত্রী পদ নারীদের জন্য সংরক্ষিত মন্তব্য করে তিনি বলেন, তারপরও রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রসহ নারীরা সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার। নারীর নাগরিক অধিকার ও আইনি সমতা আজও নিশ্চিত হয়নি।

সভায় সভাপতিত্ব করেন নারী জোটের সভাপতি তানিয়া রব, নারী জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দা ফাতেমা হেনা, ফারজানা দিবাসহ অনেকে।

সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
close