হজ পালনে বয়সের নিষেধাজ্ঞা থাকছে না: ধর্ম প্রতিমন্ত্রী

০৪ অক্টোবর ২০২২, ১২:৪১ PM
হজ পালন

হজ পালন © সংগৃহীত

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, আগামী বছর ৬৫ বছরের বেশি বয়সীদের হজ পালনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা থাকবে না, হজও পূর্ণ পরিসরে হবে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ৬৫ বছরের বিধিনিষেধের বিষয়টি এবার নাও থাকতে পারে। এ জিনিসটা আমরা এরই মধ্যে জানতে পেরেছি।

তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হলে এবার বাংলাদেশের পূর্ণ কোটার হজযাত্রীরা সৌদি আরবে হজে যেতে পারবেন।

প্রতিমন্ত্রী বলেন, গত বছর ১০ হাজার (৬৫ বছরের বেশি বয়সী) হজে যেতে পারেননি। এর মধ্যে ৭ হাজার রিপ্লেস করেছেন তারা সবাই। আর বাকি ৩ হাজার আমরা ইচ্ছামতো...যিনি গেছেন তাকে ব্যবস্থা করে দিতে পেরেছি। আগামী বছর এ সিস্টেম চালু হলে কারও কোনো আবদার রক্ষা করার সুযোগ আমাদের থাকবে না। তখন পুরো সিরিয়াল মেইনটেইন করতে হবে। আমাদের জন্য সেটা ভালো।

আরও পড়ুন: ধর্ম যার যার, উৎসব সবার: শিক্ষামন্ত্রী

এ সময় অন্যদের মধ্যে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের সভাপতি উবায়দুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলুর নেতৃত্বে প্রতিনিধি দলের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: ধর্ম
অস্ত্র রাখার অভিযোগ দিয়ে মারধর করেছিল সহপাঠীরা, সিজিপিএ-৪ ন…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কলেজে ভর্তির মাইগ্রেশনের ফল দেখুন এখানে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কুড়িল থেকে ১২ বছরের এক শিশু নিখোঁজ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে বসলেন ঢাকা দক্ষিণের দুই মেয়র প্রার্থী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে চলন্ত বাসে আগুন
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬