হাসপাতালে নেওয়া হলো হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে

৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯:০৭ AM
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী © ফাইল ছবি

অসুস্থ হয়ে পড়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তাঁকে চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। তিনি বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছেন। বৃহস্পতিবার হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন তিনি।

আরো পড়ুন: আপাতত পরিবর্তন হচ্ছে না অফিস সময়

তিনি আরও বলেন, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট আসলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬