রাজধানীতে ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৯ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রাজধানীর বংশালে একটি ভবনের ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার দুপুর ৩টার দিকে ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

নিহত শিক্ষার্থীর নাম মো. জিসান (১৮)। জিসান উদয়ন স্কুলের একাদশ শ্রেণিতে পড়ালেখা করতেন। মিটফোর্ড রজনী বসাক লেন এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। তার বাবার নাম মো. আনোয়ার হোসেন।

জিসানকে হাসপাতালে নিয়ে আসা আয়নাল হোসেন জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসার সাততলায় গেলে সে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসক ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬