৮ কোটি নয়, ঢাকায় দৈনিক অতিরিক্ত ভাড়া আদায় সাড়ে ৩ কোটি টাকা

১৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৫ PM
জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি © সংগৃহীত

ঢাকায় বাস-মিনিবাসে দৈনিক গড়ে অতিরিক্ত সাড়ে ৮ কোটি টাকা নয়, সাড়ে ৩ কোটি টাকা ভাড়া আদায় হয় বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 

গত মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত যাত্রী অধিকার দিবসের আলোচনা সভায় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় রাজধানীর বিভিন্ন শ্রেণির গণপরিবহনে প্রতিদিন গড়ে সাড়ে ৩ কোটি ট্রিপ যাত্রী চলাচল করছে। যেখানে চলছে ১৮২ কোটি ৪২ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য।  

উক্ত প্রতিবেদনে বলা হয়, রাজধানীর ৫০০০ বাস-মিনিবাসে প্রতিদিন যাতায়াত করেন গড়ে প্রায় ৫০ লাখ ট্রিপ যাত্রী। প্রতিবেদনে ভুলবশত যাত্রী প্রতি মাথাপিছু গড়ে ১৭ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় হয় বলে উল্লেখ করা হয়। উক্ত তথ্য অনুযায়ী প্রতিবেদনে উল্লেখ করা হয় ৫০ লক্ষ ট্রিপ যাত্রী দৈনিক গড়ে সাড়ে ৮ কোটি টাকা বাড়তি ভাড়া পরিশোধ করতে বাধ্য হন।

তবে প্রকৃত পর্যবেক্ষণ প্রতিবেদন অনুযায়ী দেখা যায় যাত্রী প্রতি মাথাপিছু গড়ে ০৭ টাকা হারে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সেক্ষেত্রে রাজধানীর বাস-মিনিবাস খাতে ৫০ লাখ ট্রিপ যাত্রীর কাছ থেকে দৈনিক ৩ কোটি ৫০ লাখ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। 

আরও পড়ুন: চবি ভর্তির সাবজেক্ট চয়েজের ফল আজ

মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন হিসাব সঠিক থাকলেও শুধুমাত্র বাস খাতে হিসাবটি অনিচ্ছাকৃত ভুল হয়েছে জানিয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। একইসাথে ভবিষ্যতে এবিষয়ে সর্বোচ্চ সর্তকতার সাথে প্রতিবেদন প্রকাশের আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, যাত্রী কল্যাণ সমিতি সড়কে নিরাপত্তা, গণপরিবহনে যৌন হয়রানী, ভাড়া নৈরাজ্য, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার ও প্রতিবাদী সংগঠন হিসেবে দীর্ঘ দুই দশক ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত এতদসংক্রান্ত প্রতিবেদন সমূহ প্রকাশ করে আসছে। বিভিন্ন সময়ে তাদের প্রতিবেদনসমূহ রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ সহ সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক এসব প্রতিবেদন যাচাই-বাচাই করে প্রশংসিত হয়েছে। 

ট্যাগ: ঢাকা
ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬