এসএসসি পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে গেলেন এমপি!

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৭ PM
এসএসসি পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে গেলেন এমপি!

এসএসসি পরীক্ষা কেন্দ্রে ফেসবুক লাইভে গেলেন এমপি! © সংগৃহীত

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে ফেসবুকে লাইভ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। অথচ পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী কেন্দ্রে মোবাইল ফোনই নিষিদ্ধ। 

স্থনীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাগমারার সালেহা ইমারত গার্লস একাডেমি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান এমপি এনামুল হক। তখন তাঁর ফেসবুক আইডি থেকে এমপির ওই পরিদর্শন লাইভ করা হয়।

ফেসবুক লাইভে দেখা যায়, কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন এমপি এনামুল হক। কারো কারো প্রশ্নপত্র নিয়েও দেখছেন। এ সময় অনেক পরীক্ষার্থীকে লেখা বন্ধ করে এমপির দিকে তাকিয়ে থাকতেও দেখা গেছে। ভিডিওতে পরিদর্শনের সময় এমপি এনামুলের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা খানমকেও দেখা গেছে।

এমপি এনামুল হকের ফেসবুক আইডিতে দুই ঘণ্টা ছিল লাইভের ভিডিওটি। পরে সমালোচনার মুখে তা সরিয়ে ফেলা হয়।

পরীক্ষাকেন্দ্রের সচিব আনোয়ার হোসেন বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে লাইভ তো দূরের কথা, মোবাইল ফোন ব্যবহার করারই সুযোগ নেই।’ এমপির মোবাইল থেকে লাইভ করা হয়েছে কি না তা তিনি দেখেননি বলে দাবি করেন।

পরীক্ষার কেন্দ্রে ফেসবুক লাইভ করার বিষয়ে জানতে চাইলে এমপি এনামুল হক বলেন, ‘তো কী হয়েছে? মন্ত্রী-সচিবরা পরিদর্শনের সময় মোবাইল নিয়ে যান না? তাঁরা লাইভ দেন না?’

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬