বখাটেদের ভয়ে অবিভাবকদের সাথে স্কুলে যেতে হয় ছাত্রীদের

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ AM
ইভটিজিং

ইভটিজিং © প্রতিকী ছবি

স্কুলে যাওয়ার পথে কিংবা রাস্তায় বের হলেই বখাটেদের তীব্র উৎপাত। স্কুল-কলেজগামী ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্তসহ ঘটছে শারীরিকভাবে নির্যাতনের ঘটনা। যার কারণে অবিভাবকদের পাহারায় স্কুল-কলেজে যেতে হচ্ছে ছাত্রীদের। এধরণের ঘটনা প্রতিদিন ঘটছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। 

এমনই এক ঘটনার কারণে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দুই শিক্ষার্থীর অভিভাবক।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মো. সাহেব আলী মৃধার দুই মেয়ে তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থী। সোমবার (১২ সেপ্টেম্বর) স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিলেন দুই বোন। এ সময় একই ইউনিয়নের পূর্ব দূর্গাপুর গ্রামের আব্দুল মান্নান মোল্লার বখাটে ছেলে আল আমিন মোল্লা ও একই গ্রামের আব্দুল আলিমের ছেলে মো. আলাউদ্দিনসহ আরও কয়েকজন বখাটে ওই শিক্ষার্থীদের পথিমধ্যে গতিরোধ করে নানাভাবে উত্ত্যক্তসহ যৌন হয়রানির চেষ্টা চালায়।

তখন শিক্ষার্থী সম্পা খানম (১৩) তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে বখাটেরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। ঘটনার সময় সম্পার বোন শিমলা খানম (১৭) এগিয়ে এলে তাকেও হামলা করা হয়। পরে ওই দুই শিক্ষার্থীর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বখাটেরা বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রী অনন্যা মারা গেছেন।

তেলজুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শিমলা খানম জানান, এর আগেও বখাটে আল-আমিন ও আলাউদ্দিন স্কুলগামী কয়েকজন ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যাক্ত করেছেন। তাদের অত্যাচারে অনেকেই অভিভাবক ছাড়া ভয়ে স্কুলে আসতে পারে না।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন উপজেলার তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েকজন অভিভাবক সদস্যসহ তেলজুড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. মোস্তফা, ইলিয়াস মোল্যা, জাহিদ খন্দকার, আজিজুল সরদার।

ছাত্রীদের উত্ত্যেক্তের লিখিত অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও মো. মোশারফ হোসাইন। তিনি বলেন, অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়েছে। স্কুল-কলেজে এ ধরণের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সেজন্য সংর্শ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, ভুক্তভোগীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল তিন উপজেলায় সাধারণ ছুটি
  • ০৮ এপ্রিল ২০২৬
তেল বিতরণে বিশৃঙ্খলা ও অনিয়ম দূর করবে রাসেলের ‘স্মার্ট ফুয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close