রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৭ PM
রানি এলিজাবেথ ও শেখ হাসিনা

রানি এলিজাবেথ ও শেখ হাসিনা © টিডিসি ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ সেপ্টেম্বর রানি এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন। 

রবিবার (১১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, আগামী ১৫ সেপ্টেম্বর লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী এবং ১৯  সেপ্টেম্বর  ওই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সাধারণত লন্ডনে অবস্থান করে থাকেন। সেখান থেকে ১৮ সেপ্টেম্বর তার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। কিন্তু উনি একদিন বাড়তি থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠানে রানির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন। এরমধ্যে আগামী ২৩ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে বরাবরের মতো বাংলা ভাষায় বক্তব্য রাখবেন।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬