ভাইরাল র‌্যাপ গান ‘আইলো ডাকসু’

নাম কী, কোন হল? সালাম-কালাম নেই

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৯ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ PM
র‌্যাপ গান আইলো ডাকসু নির্বাচন

র‌্যাপ গান আইলো ডাকসু নির্বাচন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের উত্তেজনা এখন ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাসজুড়ে। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য। প্রার্থী ও ভোটাররা নিজেদের মতো করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আলোচনায় আসছেন।

এবার নির্বাচনী আমেজকে আরও রঙিন করেছে একটি র‌্যাপ গান— “আইলো ডাকসু নির্বাচন”। গানটি ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে সাড়া ফেলেছে। এর কথাগুলো লিখেছেন সাইফ আলি, সুর করেছেন এ বি এম নোমান আজাদ। কণ্ঠ দিয়েছেন নোমান, রাজিব, নাজমুল ও আমির হামজা। গানটির প্রযোজনায় ছিল ধানশালিক স্টুডিও।

র‌্যাপ গানের ভিন্নধর্মী পরিবেশনা শিক্ষার্থীদের আকৃষ্ট করছে। গানটির সুর, তালে এবং কথায় ফুটে উঠেছে ডাকসু নির্বাচনে শিক্ষার্থী চাওয়া-পাওয়া। 

আরও পড়ুন: ডাকসুর সব প্রার্থীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি, ভিডিও ভাইরাল

গানটির প্রথম অংশে গাওয়া হয়েছে, এই ছোটভাই, শোনো। নাম কী, পরিচয়, কোন হল? কই থাকা হয়ে সালাম-কালাম নেই, ডান নেই বাম নেই। চোখমুজে হেঁটো বুঝি তারা-তুরা গুনো। কী যে কন ভাই চিন্তার মধ্যে ডুইবা ছিলাম খেয়াল করি নাই।

 


ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ৩ মিনিট ২৪ সেকেন্ডের এ ভিডিওটি এখন পর্যন্ত ২ লাখ ২৮ হাজার বার দেখা হয়েছে। ভিডিওতে লাইক পড়েছে প্রায় ১২ হাজারের মতো। 

শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের মতামত প্রকাশ করছেন। নায়িম মিধা নামে এক ব্যবহারকারী লিখেছেন, অসাধারণ! ইনশাআল্লাহ একদিন শান্তি ফিরে আসবে। আরকে ব্যবহারকারী লিখেছেন, এমন নাটক, কৌতুক, গান ও অভিনয় দিয়ে ডাকসুর প্রচার করা দরকার বেশি বেশি।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9