‘কাকতাল’ ব্যান্ডদল হঠাৎ কেন বন্ধ হয়ে গেল?

১৮ মে ২০২৫, ০৯:২১ PM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৫:৩৩ PM
শ্রোতাপ্রিয় বেশ কয়েকটি গান উপহার দেয় কাকতাল

শ্রোতাপ্রিয় বেশ কয়েকটি গান উপহার দেয় কাকতাল © সংগৃহীত

তরুণদের কাছেজনপ্রিয় ব্যান্ড ‘কাকতাল’। হঠাৎ করেই নিজেদের সব কার্যক্রম স্থগিত করেছে দলটি। এক ফেসবুক স্ট্যাটাসে তাদের এ সিদ্ধান্ত জানানো হয়। হঠাৎ কেন বন্ধ হয়ে গেল দলটির কার্যক্রম, তা নিয়ে শুরু হয়েছে আলোচলা-সমালোচনা।

আরও পড়ুন: গুলিস্থানের দলীয় কার্যালয় এলাকায় মিছিল, ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের ১১ কর্মী গ্রেপ্তার

ব্যান্ড ইন্ডাস্ট্রিতে মাত্র চার বছরের সংগীতযাত্রায় তারা শ্রোতাপ্রিয় বেশ কয়েকটি গান উপহার দেয়। যার মধ্যে রয়েছে ‘আবার দেখা হবে’, ‘গোলকধাঁধা’, ‘সোডিয়াম’সহ আরও অনেক গান। ব্যান্ডটি ফেসবুক পোস্টে লিখেছে, ‘প্রায় চার বছরের এক দুর্দান্ত যাত্রা ছিল আমাদের—সেটা সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য। এই যাত্রায় আমরা অনেক ভালোবাসা, প্রাপ্তি আর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি, যা আমাদের কল্পনারও বাইরে ছিল। আমরা আশা করি, আমাদের গানগুলো আপনাদের স্মৃতির পাতায় কিছুটা হলেও জায়গা করে নিতে পেরেছে।’

বিদায়ের কারণ হিসেবে ব্যান্ডটি জানিয়েছে, যেই শান্তির খোঁজে এই যাত্রা শুরু হয়েছিল, সেটিই এখন হারিয়ে যেতে বসেছে। তাই এখন এই পথচলার ইতি টানার সময় এসেছে। সবশেষে ব্যান্ডটি লিখেছে, ‘আমরা সবাই যেন নিজ নিজ জীবনে সেই শান্তিটুকু খুঁজে পাই।’ তবে হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিয়েছে কাকতাল সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

কালিতে ঢেকে দেওয়া হলো মীর মুগ্ধর মুখাবয়ব
  • ১১ নভেম্বর ২০২৬
বদলি হলেন সরাইল থানার ওসি
  • ১১ নভেম্বর ২০২৬
মাভাবিপ্রবিতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩
  • ১১ নভেম্বর ২০২৬
আ.লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির…
  • ১১ নভেম্বর ২০২৬
হাসপাতালে ভর্তি বাবা-মেয়ে, বারান্দা থেকে পড়ে ২ বছরের শিশুর …
  • ১১ নভেম্বর ২০২৬
শ্রান্তি ও বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950