মেডিকেলে ভর্তি হয়েছিলাম, কিন্তু ডাক্তার হতে পারিনি: স্বাস্থ্যমন্ত্রী

০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:১৭ PM
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

মেডিকেলে ভর্তি হয়েও ডাক্তার হতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডাক্তার হতে না পারলেও এখন ডাক্তারদের মন্ত্রী হয়েছি। আল্লাহর কী লীলা খেলা। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় মেডিকেলে ভর্তির চেষ্টা করেছিলাম, এমনকি ভর্তিও হয়েছিলাম, কিন্তু ডাক্তার হতে পারিনি। দীর্ঘদিন সেই আক্ষেপটা ছিল, কিন্তু এখন আর নেই।

মেডিকেলে ভর্তি নিয়ে নিজের স্মৃতির কথ জানিয়ে মন্ত্রী বলেন, ‌‘কুমিল্লা মেডিকেলে আমার অনেক স্মৃতি। আমার বাবা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আমি এখানে মেডিকেলেও ভর্তি হয়েছিলাম, কিছুদিনের স্মৃতি আছে।’

আরও পড়ুন: রাজধানীতে চিরকুট লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

জাহিদ মালেক বলেন, ‘স্কুল-কলেজসহ প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীরা অটোপাস পেয়েছে, কিন্তু মেডিকেলে কোনো অটোপাস নেই। আমি থাকতে কোনো অটোপাস হবে না। আমরা মানুষের জীবন নিয়ে কাজ করি, ইট-বালু সিমেন্ট নিয়ে কাজ করি না।’

আট বিভাগে আটটি হাসপাতাল তৈরির কার্যক্রম চলছে জানিয়ে তিনি বলেন, একসঙ্গে বিশ্বের কোথাও এতো স্থাপনা হয়নি। চট্টগ্রামেও একটি হচ্ছে, কুমিল্লাবাসী এর সুবিধা পাবে। করোনার মধ্যেও আমরা চারটি মেডিকেল করেছি, যেগুলো প্রায় প্রস্তুত। এমন কোনো হাসপাতাল নেই, যেখানে আরটিপিসিআর নাই। মাত্র একটি থেকে আরটিপিসিআর সংখ্যা এখন ১০৫টি হয়েছে।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬