ছাত্রীকে পাস করাতে বাসায় ডাকতেন শিক্ষক

২৭ ডিসেম্বর ২০২১, ০৯:৩৬ AM
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন এক ছাত্রী। ওই ছাত্রী মেডিকেলের শেষ বর্ষের শিক্ষার্থী। বুধবার (২২ ডিসেম্বর) ওই ছাত্রী উত্তরা পশ্চিম থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) ঢাকার ওই কলেজ শিক্ষার্থী তার অভিযোগের বিষয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: আগুন থেকে যেভাবে প্রাণে বাঁচলেন নার্সিং ছাত্রী মুক্তা

জিডিতে মেডিক্যাল কলেজের ছাত্রী অভিযোগ করেন, পরীক্ষায় পাস না করিয়ে একই শিক্ষাবর্ষে অনেক বছর রাখার হুমকি দিয়ে ওই শিক্ষক তাকে মেসেঞ্জারে খারাপ প্রস্তাব দেন। প্রাইভেট পড়ার জন্য তাকে বাসায় যেতে বলেন। কিন্তু বাসায় যেতে তিনি রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিচ্ছেন শিক্ষক।

আরও পড়ুন: কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ

গত বছরের সেপ্টেম্বর থেকে ওই শিক্ষক তাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। এতে তার পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করা হয় জিডিতে।

এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আকতারুজ্জামান ইলিয়াস বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: কুবি ভর্তির মেধাতালিকা প্রকাশ

অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক জানিয়েছেন, ‘পরীক্ষায় ফেল করার কারণে তিনি এ অভিযোগ করে থাকতে পারেন। কলেজের পক্ষ থেকে এ বিষয়ে আমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে।’

চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9