কিছুক্ষণের মধ্যে মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশ

২২ ডিসেম্বর ২০২১, ০৩:৫৫ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের স্থগিত হওয়া মাইগ্রেশনের তালিকা আজ বুধবার (২২ ডিসেম্বর) প্রকাশ করা হবে। কিছুক্ষণের মধ্যেই এই তালিকা প্রকাশ করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বুধবার বিকাল ৪টায় বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির।

তিনি বলেন, মাইগ্রেশনের তালিকা প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে।

এদিকে গতকাল মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, মাইগ্রেশনের তালিকা প্রস্তুতের কাজ শেষ হয়েছে। আগামীকাল যে কোন সময় এই তালিকা প্রকাশ করা হবে।

তথ্যমতে গত ২৯ নভেম্বর ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। তবে প্রকাশিত তালিকা নিয়ে শিক্ষার্থীরা অভিযোগ করায় গত ১ ডিসেম্বর মাইগ্রেশন স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

প্রসঙ্গত, সারা দেশের সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। এরমধ্যে ৪৫টি আসনে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। আর ভর্তি বাতিল করেছে ২৮৯ জন। সব মিলিয়ে ৩৩৪ জন শিক্ষার্থীর প্রথম দফার মাইগ্রেশন হবে।

ট্যাগ: মেডিকেল
রাবিপ্রবির ক্যান্টিনে খাবারের বাড়তি দাম, ভোগান্তিতে শিক্ষার…
  • ১১ অক্টোবর ২০২৬
দুইবার প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরও বেঁচে যাওয়া ক্রিস্টা হা…
  • ১১ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালির ঘটনায় মামলা, গ্রেপ্তার আয়াসস…
  • ১১ অক্টোবর ২০২৬
জেলেনস্কিকে সরিয়ে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নিয়োগ দেওয়ার আহ…
  • ১১ অক্টোবর ২০২৬
‘রাজুর স্ত্রী’ পরিচয়ে কক্সবাজার হোটেলে উঠেন স্কুলছাত্রী তাজ…
  • ১১ অক্টোবর ২০২৬
শিক্ষা অধিকার সংসদের ‘এডুএনভয়’ নেটওয়ার্কের উদ্বোধন
  • ১১ অক্টোবর ২০২৬