মেডিকেলের স্থগিত প্রথম মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে

০৭ ডিসেম্বর ২০২১, ০৬:০১ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের স্থগিত হওয়া প্রথম দফার মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। ইতোমধ্যে মাইগ্রেশনের তালিকা হালনাগাদ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ নভেম্বর) এমবিবিএস প্রথমবর্ষের মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর থেকেই এটি নিয়ে নানা অবিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবিযোগের প্রেক্ষিতে প্রথম দফায় প্রকাশিত মাইগ্রেশনের তালিকা স্থগিত করা হয়।

সূত্র জানায়, স্থগিত হওয়া মাইগ্রেশনের তালিকা সংশোধন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। সংশোধিত তালিকা আজ মঙ্গলবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে রিভিউকৃত তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তরা চেক করবেন। এরপর আগামী সপ্তাহে মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মেডিকেলের প্রথম মাইগ্রেশন স্থগিত

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচাল অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন মঙ্গলবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মাইগ্রেশনের তালিকা নিয়ে প্রশ্ন ওঠায় এটি স্থগিত রাখা হয়েছে। সংশোধিত তালিকা খুব দ্রুত প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে।

এর আগে গত সোমবার এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এমবিবিএস কোর্সে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি না হওয়ায় এবং ইতোমধ্যে কিছু সংখ্যাক শিক্ষার্থী ভর্তি বাতিল করার শূন্য আসনে মেধা ও পছন্দের ভিত্তিতে ১ম দফায় মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং অপেক্ষমান তালিকা হতে (সাধারন আসন, মুক্তিযোদ্ধা ও উপজাতীয় কোটাসহ) সর্বমোট ৭৯ জনকে সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তির জন্য মনোনীত করা হলো। এক্ষেত্রে মেধা, পছন্দক্রম ও আসন শূণ্যতার ভিত্তিতে বিভিন্ন কলেজ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাইগ্রেশনের সুযোগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা নিজ কলেজের অধ্যক্ষের দপ্তরে শিগগির যোগাযোগ পূর্বক আগামী ২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান কলেজ থেকে বদলীকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। সরবরাহকৃত মাইগ্রেশন ফরম পূরণের মাধ্যমে পরবর্তীতে নিয়মানুযায়ী অন্য মেডিকেল কলেজে ২য় মাইগ্রেশনের সুযোগ থাকবে।

৩ শর্তে যুদ্ধ থামাতে রাজি ইরান
  • ১২ মার্চ ২০২৬
ঢাবিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের ইফতার ও…
  • ১২ মার্চ ২০২৬
খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঢাবিতে ছাত্রদলের ইফতার …
  • ১২ মার্চ ২০২৬
জাতীয় ছাত্রসভা নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ
  • ১২ মার্চ ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমকে রিডিংরুমে রূপান্তর করল হল সংসদ
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রদল নেতার বিরুদ্ধে খামারবাড়িতে চাঁদাবাজি ও কর্মকর্তাকে …
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081