সরকারি ডেন্টালে ভর্তি হয়নি ৪৭ জন

২৮ নভেম্বর ২০২১, ১১:১২ AM
সরকারি ডেন্টালে ভর্তি হয়নি ৪৭ জন

সরকারি ডেন্টালে ভর্তি হয়নি ৪৭ জন © ফাইল ছবি

দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব ডেন্টাল সার্জন (বিডিএস) কোর্সে ৪৭টি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোতে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

তথ্যমতে, গত ১০ সেপ্টেম্বর সারাদেশের ৮টি কেন্দ্রে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। তবে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ছিলেন ৩৯ হাজার ১০৯ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার দেশের সরকারি একটি সরকারি ডেন্টাল কলেজ ও ৭টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। এর মধ্যে ৪৯৮টি আসনে শিক্ষার্থী ভর্তি হয়েছে। বাকি ৪৭টি আসনে কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি।

ডেন্টাল ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পাস মার্ক পেয়েছেন ২৬ হাজার ৭২৬ জন। মেধাতালিকায় প্রথম হন মো. নাজমুস সাকিব রাহাদ। তিনি ঢাকা ডেন্টাল কলেজের জন্য নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত নম্বর ২৯৫।

ট্যাগ: মেডিকেল
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, বিএনপির সভায় এমপিদের স…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু আজ
  • ১২ অক্টোবর ২০২৬
তাজমিন হত্যা: আটক রাজুর কাছ থেকে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেল…
  • ১২ অক্টোবর ২০২৬
ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬