‘মেডিকেলে ইঞ্জিনিয়ারিং যোগ হওয়ায় চিকিৎসা বিজ্ঞান এগিয়েছে’

১১ নভেম্বর ২০২১, ১০:৩৯ PM
গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্টার ড. এস তাসাদ্দেক আহমেদ

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্টার ড. এস তাসাদ্দেক আহমেদ © টিডিসি ফটো

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) রেজিস্টার ড. এস তাসাদ্দেক আহমেদ বলেছেন, ‘মেডিকেল সেক্টরে ইঞ্জিনিয়ারিং যোগ হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান অনেকদূর এগিয়ে গেছে। শিক্ষার্থীদের উচিত এর ভবিষ্যত বুঝে নিজেকে গড়ে তোলা।’

রবিবার (৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস এর আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।  

তিনি আরও বলেন, ‘মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ার সুযোগ পাচ্ছে— এটা শিক্ষার্থীদের সৌভাগ্য বলা যায়।’

এদিন 'জনসাধারণের কাছে চিকিৎসা পদার্থবিদদের ভূমিকা সম্পর্কে তুলে ধরা' প্রতিপাদ্যে আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। এটি প্রধান ফটক, বাদামতলা ঘুরে আবার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। 

এরপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় পদার্থ বিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানী মাদাম কুরীর জন্মদিন ও তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ মেডিকেল ফিজিক্স দিবস উপলক্ষে একটি কেক কাটা হয়। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ ছাড়াও  মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. ফাতেমা নাসরিন, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সভায়  ড. ফাতেমা নাসরিন বলেন, ‘মাদাম কুরীর মতো মানুষের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেই হবে। তিনি মেডিকেল সেক্টরে যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। তার আদর্শ ধারণ করে এ বিভাগের শিক্ষার্থীদের অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়ার  চেষ্টা আমরা সবসময়ই করি।’

আলভারেজের দলবদলের স্বপ্নে ভাটা, ফিরলেন আতলেতিকোর অনুশীলনে
  • ০৪ আগস্ট ২০২৬
ফাইনালের পর ফের ‘সহিংস আচরণ’, বিতর্কে আর্জেন্টাইন তারকা ফুট…
  • ০৪ আগস্ট ২০২৬
‘পরশু নয়, কালকেই লং মার্চ টু ঢাকা’— সাত শব্দেই বদলে গিয়েছিল…
  • ০৪ আগস্ট ২০২৬
ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি—চুক্তি কর অথবা পুরোপুরি আত্মসমর্…
  • ০৪ আগস্ট ২০২৬
‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা, সরকার পতনের কাউন্টডাউন শুরু
  • ০৪ আগস্ট ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস 
  • ০৪ আগস্ট ২০২৬