এমবিবিএস ফাইনাল প্রফ পরীক্ষা স্থগিত

০৩ এপ্রিল ২০২১, ১০:৫১ AM

© সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে বিভিন্ন মেডিকেল কলেজের ফাইনাল প্রফ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

আগামীকাল রবিবার (৪ এপ্রিল) থেকে ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ পুরাতন সিলেবাসের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে শেষ মুহুর্তে করোনার কারণে তা স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম।

এদিকে, শুক্রবার (২ এপ্রিল ) ঢাবির চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ৪ এপ্রিল-২০২১ থেকে অনুষ্ঠিতব্য ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি ২০২১ পরীক্ষা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে পরীক্ষার সময়সূচি জানানো হবে।

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে ও নভেম্বর-২০২০ অনুষ্ঠিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিবধি মেনে যথারীতি চলবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, এমবিবিএস ফাইনাল প্রফেশনালের নভেম্বর ২০২০ এর নতুন সিলেবাস ও জানুয়ারি ২০২১ এর পুরাতন সিলেবাসের লিখিত পরীক্ষা আগামী এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হবে। চার এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষা আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

প্রত্যেক মেডিকেলের পরীক্ষা তাদের নিজ নিজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা বেলা ২টায় শেষ হবে।

এছাড়া অবজেক্টিভ স্ট্রাকচারড প্রাকটিক্যাল পরীক্ষা আগামী ২৫ এপ্রিল এবং ওরাল ও ব্যবহারিক পরীক্ষা আগামী ২৩ মে থেকে শুরু হবে।

বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের মধ্যেই চুয়েটে সাবেক ভিসি, স্লোগানে স্বাগত জানালেন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬