পরীক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীকে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ

১৯ মার্চ ২০২১, ১১:৪৮ AM

© ফাইল ফটো

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এমবিবিএস প্রফেশনাল পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন পেশাগত পরীক্ষা নেওয়াসহ কার্যক্রম অব্যাহত আছে। পেশাগত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা গেছে, পরীক্ষার্থী ছাড়াও অনেক শিক্ষার্থী ছাত্রাবাসগুলোতে অবস্থান করছে। ফলে করোনার ঝুঁকি বৃদ্ধিসহ নানাবিধ জটিলতা সৃষ্টি হচ্ছে।

স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এতে উদ্বেগ প্রকাশ করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থী ছাড়া অন্যান্য শিক্ষার্থীদের অনতিবিলম্বে ছাত্রাবাস ত্যাগ করতে নির্দেশ দেওয়া হচ্ছে। পেশাগত পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর পরই ছাত্রাবাস ত্যাগ করতে হবে।

এছাড়া চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডসহ শিক্ষার্থীদেরকে সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল-শ্লোগান, রেগ-ডে ও বর্ষ সমাপনী উৎসব পালন থেকে বিরত থাকতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, চমেক পুলিশ ক্যাম্প ইনচার্জ, চকবাজার ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence