মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি সভা ৯ মার্চ

০৪ মার্চ ২০২১, ১১:৩৯ AM

© লোগো

আগামী ৯ মার্চ (মঙ্গলবার) ২০২০-২১ সেশনে মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ৩টায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠিত হবে।

বুধবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। নোটিশের অনুলিপি স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। সভায় তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত মেডিকেল কলেজের সংখ্যা ৩৭টি। এগুলোতে মোট আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। এ বছর ১ লাখ ২২ হাজার ৭৬১টি আবেদনের হিসাবে এ বছর আসনপ্রতি লড়বে ২৮ জন শিক্ষার্থী।

বিসিপিএসের সভাপতি ডা. মওদুদ, সচিব ডা. ইমতিয়াজ ফারুক
  • ১৬ জুন ২০২৬
এবার বিদ্যালয়ের নাম বদলে মায়ের নামে করার আবদার বিএনপি এমপির
  • ১৬ জুন ২০২৬
আর্জেন্টিনাকে কাঁপানো সেই রেনার্ড এবার তিউনিসিয়ার ডাগআউটে
  • ১৬ জুন ২০২৬
একনেকে ৫ মেগা প্রকল্পের অনুমোদন, ব্যয় ৭ হাজার কোটি টাকা
  • ১৬ জুন ২০২৬
জুলাই হত্যা মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন
  • ১৬ জুন ২০২৬
সকালে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে থাকছ…
  • ১৬ জুন ২০২৬
×