বন্ধের দিনও ডাক্তারদের সঙ্গে কাজ করেছি: ঢামেক পরিচালক

১৫ নভেম্বর ২০২০, ০৫:৩৪ PM
ঢামেক হাসপাতালের সদ্য সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন

ঢামেক হাসপাতালের সদ্য সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন © ফাইল ফটো

সদ্য বিদায়ী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেছেন, দেশে করোনার শুরু থেকে মানুষের মনে আতঙ্ক ছিলো। আমি পরিচালক হিসেবে সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং বন্ধের দিনও হাসপাতালে এসে চিকিৎসক, কর্মচারীদের সাথে কাজ করেছি।

বিদায়ের আগে আজ রবিবার সকাল ১০টায় হাসপাতালে অবস্থিত ‌‌‌‌‌‌‍‌‌‌‌বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশন (বিএমআরএ) এর কার্যালয়ে দেয়া বিদায়ী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, আমি হাসপাতালে যোগদানের পর থেকে শুনতে থাকি হাসপাতালে জায়গা নেই, যন্ত্রপাতি নেই, জনবল নেই। এসব গল্প বলে বলে এই অগনিত মানুষের সমস্যার সমাধান হয় না।

তিনি বলেন, আমি আসার পর চেষ্টা করেছি আমাদের যা কিছু আছে তার মধ্যে আরো নতুন কিছু সংযোজন করে রোগীদের সেবার মান বাড়ানোর। যোগদানের পর পর্যায়ক্রমে হাসপাতালের জরুরী বিভাগ সহ সব বিভাগ কে উন্নত করা হয়েছে। এছাড়া নতুন নতুন বিভাগও চালু করা হয়েছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সব সময় আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করেছেন। আমাদের যে সমালোচনা হয়েছে তা আমাদের কিছু ব্যর্থতার কারণেই হয়েছে। এ সময় হাসপাতালের নতুন পরিচালকের উদ্দেশ্যে বলেন, তিনি আরো অভিজ্ঞ, আশা করি তিনিও হাসপাতালের সেবার মান আরো উন্নত করবেন।

এ সময় হাসপাতালটির নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, উপ পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ, সহকারী পরিচালক ডা. মোসাদ্দেক হোসেন, ঢামেক নার্সদের নেতা মো. কামাল পাটুয়ারী ও বিএমআরএ এর সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বাবুসহ সংগঠনের সব সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬