সেশনজটমুক্ত শিক্ষাবর্ষ দাবি, শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের

০৮ নভেম্বর ২০২০, ০২:৩৪ PM
শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের

শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের © টিডিসি ফটো

সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা। এ সময় চার দফা দাবি জানান তারা।

রবিবার বেলা ১১টার পর বিক্ষোভ শুরু হয়। অবরোধে শাহবাগের চতুর্মুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে সেশনজট দূর করতে অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া, প্রফ পরীক্ষা না নেওয়া, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারির সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়া।

করোনা মহামারির কারণে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এতে করে অনিশ্চয়তায় পড়েছেন এসব শিক্ষার্থীরা। তারা সেশনজটের আশঙ্কা করছেন। আশঙ্ক থেকেই বিক্ষোভে নেমেছেন তারা।

এর আগেও কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন এবং শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তারা।

ইউজিসির সামনে ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ
  • ২২ জুন ২০২৬
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন
  • ২২ জুন ২০২৬
কৃষি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা প্রয়োজন:…
  • ২২ জুন ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন
  • ২২ জুন ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২২ জুন ২০২৬
বাজেট রেখে দলের গুণগান, সময় বাড়িয়েও এমপিকে ট্র্যাকে ফেরাতে …
  • ২২ জুন ২০২৬