মেডিকেল ভর্তিতে দ্বিতীয় তৌওফিকা রহমান

১৫ অক্টোবর ২০১৯, ১১:৩৮ PM
মা-বাবার সঙ্গে নেহা

মা-বাবার সঙ্গে নেহা © টিডিসি ফটো

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার জাতীয় পর্যায়ের মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তৌওফিকা রহমান। তিনি সাতক্ষীরা সরকারী কলেজের শিক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৮৯। গত বছর এই পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে উম্মে শেফা আইরিন।

000111 (1)
রেজাল্ট শীট

এ বছর মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন রাগীব নুর। রংপুর ক্যাডেট কলেজের ছাত্র রাগীব। তার নাম্বার ৯০ দশমিক ৫০। সারাদেশে প্রথম স্থান অধিকার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাগীব নুর। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা; তার ইচ্ছা এবং ভাগ্যে লেখা ছাড়া আমার এই অবস্থান সম্ভব হত না। সেই সঙ্গে মা-বাবার প্রতিও আমার কৃতজ্ঞতা।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার ৪১৩ জন পাস করে। পাসকৃতদের হার অনুযায়ী ছাত্র ৪৬ দশমিক ৩১ শতাংশ ও ছাত্রী ৫৩ দশমিক ৬৯ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে সরকারিতে নেয়া হবে ৪ হাজার ৬৮ জন আর বেসরকারিতে নেয়া হবে ৬ হাজার ৩৩৯ জন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার পর রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের দ্বিতীয় তলায় ফল প্রকাশ করা হয়। তবে রাত ৮টার পর অনলাইনে প্রকাশিত হয় ফলাফল।

ময়মনসিংহ বোর্ডে ১৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ, ব্যবস্থ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ফেনীর যে দুই কলেজে পাস করে নি কেউ
  • ৩১ অক্টোবর ২০২৬
বরিশাল বোর্ডে ১১ প্রতিষ্ঠানের সবাই ফেল
  • ৩১ অক্টোবর ২০২৬
শেরপুর সরকারি কলেজে পাসের হার ৬৯.০২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
যশোর বোর্ডে ১০ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার
  • ৩১ অক্টোবর ২০২৬
জিপিএ-৫ এ বড় ধস, ১১৯ থেকে এক লাফে নেমে ৪১
  • ৩১ অক্টোবর ২০২৬