মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৬ AM

© ফাইল ফটো

এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুর্গাপূজার কারণে ওইদিন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। পরীক্ষা এক সপ্তাহ পিছিয়ে সম্ভাব্য ১১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্র হলরুম প্রাপ্তি সাপেক্ষে পরীক্ষার দিনক্ষণ ফের পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৪ অক্টোবরের আগে-পরে দুর্গাপূজা পালিত হবে। এ কারণে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে ওইদিনের অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে ৪ অক্টোবরের পরীক্ষা পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। কোনো ধরনের জটিলতা না থাকলে ১১ অক্টোবর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে গত ২৭ আগস্ট থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ শুরু হয়। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আবেদনপত্র গ্রহণ।

স্বাস্থ্য অধিদফতরের চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন শাখার দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত ৬৮ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনকারীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে সরকারি ৩৬টি মেডিকেল কলেজে মোট আসন সংখ্যা ৪ হাজার ৬৮টি। এর মধ্যে ৩ হাজার ৯৬৬টি সাধারণ, ৮২টি মুক্তিযোদ্ধা কোটা এবং ২০টি উপজাতি কোটা রয়েছে। বেসরকারি ৬৯টি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৩১টি। সার্ক ও নন-সার্কভুক্ত দেশসমূহের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ১ হাজার ৭৮৩টি।

স্বাস্থ্য মন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, বড় ধরনের কোনো জটিলতা না থাকলে পরিবর্তিত দিনক্ষণ অর্থাৎ ১১ অক্টোবর রাজধানীসহ সারাদেশের মোট ১৯টি কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পদার্থবিদ্যায় ২০, রসায়নবিদ্যা ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ ও বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সাধারণ জ্ঞান ১০ নম্বর থাকবে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার দিনক্ষণ পরিবর্তনের প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ রাতে বলেন, ৪ অক্টোবর এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। প্রাথমিকভাবে ১১ অক্টোবর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এতে পরীক্ষার হল সমস্যা না হলে ওইদিনই (১১ অক্টোবর) পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি।

পেলে-রোনালদো নয়, মেসির দলে যোগ দিলেন এমবাপ্পে 
  • ২২ জুন ২০২৬
জনবল নিয়োগ দেবে পাঠাও, পদ ১০০, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২২ জুন ২০২৬
প্রাথমিকের নতুন শিক্ষকদের পদায়ন লটারিতে
  • ২২ জুন ২০২৬
এবার নিজ দল থেকেই ‘অপসারিত’ মমতা, বহিষ্কার অভিষেক
  • ২২ জুন ২০২৬
আশা করি আপনি আপনার দাদার নাম রাখতে পারবেন, তাসমিয়া প্রধানকে…
  • ২২ জুন ২০২৬
বাদ পড়া এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ জুন ২০২৬