ফ্যানে ঝুলছে কলেজছাত্রীর লাশ

০৬ আগস্ট ২০১৯, ০৭:৫৯ PM

© সংগৃহীত

ডিডব্লিউএফ নামে একটি বেসরকারি নার্সিং কলেজের ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম মৌ দত্ত। মৌ এর লাশ তার হোস্টেল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। ঘটনাটি ঘটেছে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায়।মৌ বরিশাল সদর উপজেলার কাটাদিয়া গ্রামের অজিত দত্তের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে অন্য ছাত্রীরা ক্লসে উপস্থিত থাকলেও মৌ ক্লাসে যায়নি। এ সময় সহপাঠিরা ডাকতে গিয়ে মৌকে ছাত্রী হোস্টেলের একটি কক্ষের ফ্যানের সাথে ঝুলতে দেখে। বিষয়টি থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করে। একই সময় কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।

কলেজের অধ্যক্ষ মার্গারেট সরোজিনী বিশ্বাস জানান, মৌ খুবই মেধাবী ছিল। দুদিন ধরে সে ক্লাসে অনুপস্থিত ছিল। কি কারণে এমন ঘটেছে বলতে পারছি না।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রাথমিভাবে মনে হচ্ছে ওই ছাত্রী আত্নহত্যা করেছে। ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। লাশের সাথে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬