নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণের দাবি

০৬ জুলাই ২০১৯, ০৪:১০ PM

নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ ও ২০১৯ সালে প্রণীত শিক্ষা কারিকুলাম পরিবর্তনসহ ৪ দফা দাবিতে সিলেট নার্সিং কলেজের শতাধিক শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ওই চার দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরে যাবেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে কলেজ অভ্যন্তরে এ কর্মসূচি পালন শুরু করে। কর্মসূচির অংশ হিসেবে ক্লাস ও ডিউটিসহ সব ধরনের পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট ওসমানী নার্সিং কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অনিক দে, সাধারণ সম্পাদক শিতি শিকদার। তারা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। দাবি পূরণ হওয়ার পরই তারা ক্লাসে ফিরে যাবেন।

তাদের চার দফা দাবি হচ্ছে- নতুন কারিকুলাম বাতিল করে পুরাতন কারিকুলাম বহাল রাখতে হবে; নার্সিং পেশাকে বিসিএস ক্যাডারে অন্তর্ভুক্তকরণ; ইন্টার্ন ভাতা মাসে ৬ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকা ও বৃত্তি ২ হাজার থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা এবং নার্সিং কলেজকে পূর্ণাঙ্গ কলেজে রূপান্তর করা।

 

চুয়েটের উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জাবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটে ছাত্রদের আন্দোলনের মুখে নয়, প্রশাসন রিপ্লেসের অংশ হি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক মোর্শে…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
২ মাসের মাথায় চুয়েটের উপাচার্য পরিবর্তন, আন্দোলনে শিক্ষার্থ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬