ক্রিকেট নিয়ে ঢামেকে সংঘর্ষ, আহত ডজন খানেক

০৫ জুলাই ২০১৯, ০৬:৪৮ PM

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ডা. ফজলে রাব্বি হলের শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা জানান, শুক্রবার দুপুরে ডা. ফজলে রাব্বি হলের মাঠে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছিল।

এ ঘটনায় আহতদের কয়েকজন হলেন- নিয়ামুল (২৩), সুমন (২২), রুমান শাহরিয়ার (২২), প্রকৃতি (২৩), নিশাত (২২), আব্দুর রউফ (২৩), সাইফুল (২২), তানজিন (২৩) ও তন্ময় (২০)।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ১২ শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬