হোমিওপ্যাথিক শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে সোমবার

১১ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ PM
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ © সংগৃহীত

আগামীকাল সোমবার (১২ অক্টোবর) শুরু হচ্ছে বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সের শিক্ষার্থীদের ক্লাস। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে। গত ৭ অক্টোবর পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষে বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ অক্টোবর শুরু হবে।

এর আগে গত ২৭ জুলাই স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিকেল কলেজসমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার মেধাতালিকা প্রকাশ করা হয়। ওই সময় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী যেসব প্রার্থী ৪০ নম্বর বা তার বেশি অর্জন করেছেন, তাদের মধ্যে জাতীয় মেধাক্রম অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬