এমবিবিএস-বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবেন না

২১ আগস্ট ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩২ AM
স্বাস্থ্য মন্ত্রণালয়

স্বাস্থ্য মন্ত্রণালয় © ফাইল ছবি

নামের আগে চিকিৎসক পদবি ব্যবহার করতে হলে অবশ্যই এমবিবিএস এবং বিডিএস পাস করতে হবে। অন্যথায় কেউ চিকিৎসক পদবি (ডা.) ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসাথে চিকিৎসক (ডা.) পদবি ব্যবহার সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ‘বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস পাসকরা চিকিৎসক ব্যতিত অন্য কেউ ডা. পদবি ব্যবহার করতে পারবেন না। বিএমএন্ডডিসির কোনো কর্মকর্তা এই আইনের পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে না। শুধুমাত্র জাতীয় সংসদ এই আইন পরিবর্তন বা পরিমার্জন করার ক্ষমতা রাখে।’
 
‘এমতাবস্থায় চিকিৎসক (ডা.) পদবি ব্যবহার সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে।’
 
এদিকে, ২০২১ সালে হাইকোর্টও এমবিবিএস–বিডিএস ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ চিকিৎসক (ডা.) পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছিল। 

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬