ছাত্রলীগ নেতার কক্ষ থেকে দেশীয় অস্ত্র-মদের বোতল উদ্ধার

১৮ আগস্ট ২০২৪, ০১:০৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
উদ্ধারকৃত অস্ত্র

উদ্ধারকৃত অস্ত্র © সংগৃহীত

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিন্নু হোস্টেলের এক ছাত্রলীগ নেতার কক্ষ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) রাত ১১টার দিকে এসব অস্ত্র ও মদের বোতলগুলো উদ্ধার করা হয়। ওই ছাত্রলীগ নেতার নাম ডা. তানভীর রহমান প্রান্ত। তিনি পিন্নু হোস্টেলের ২৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রান্ত।

উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- লোহার তৈরি ছোড়া, স্টিলের ছোড়া, রাম দা, লোহার পাইপ, অ্যালুমিনিয়ামের তার, মোটরসাইকেলের চেইন, ডায়েরি এবং বিদেশি মদের খালি বোতল। এ ঘটনায় ছাত্রলীগ নেতা ডা. তানভীর রহমান প্রান্তসহ অজ্ঞাতদের নামে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় এজাহার দাখিল করেন হোস্টেলের হল সুপার ডা. এ এস মাজেদুল ইসলাম।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোন্তাসের বিল্লাহ বলেন, মেডিকেল কলেজের পিন্নু হোস্টেলের ২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সেখানে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. তানভীর রহমান প্রান্ত বসবাস করতেন। তবে এসব উদ্ধারের সময় তাকে পাওয়া যায়নি।

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬