রংপুর মেডিকেল কলেজে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

১৩ আগস্ট ২০২৪, ০৭:১২ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
রংপুর মেডিকেল কলেজে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

রংপুর মেডিকেল কলেজে ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ © সংগৃহীত

গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মেডিকেলসহ হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এবার রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলগুলোতে সব ধরনের ছাত্র ও শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (১২ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহ মো. সরওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবিরসহ অন্যান্য যে কোন রাজনৈতিকদলের স্থায়ীভাবে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়।

এছাড়া ওই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো—

১. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

২. রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস, ডা. মুক্তা ছাত্রাবাস, ডা. পিন্নু ছাত্রাবাস, হেলিপ্যাড ছাত্রাবাস ও শহীদ মাহবুব হোসেন ছাত্রীনিবাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম (ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রসমাজ, ছাত্র ইউনিয়ন, ছাত্রশিবির এবং অন্যান্য যেকোনো রাজনৈতিক দল) স্থায়ীভাবে নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

৩. আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন।

৪. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে শিক্ষার্থীদের নিরাপত্তাসহ আবাসনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সিদ্ধান্তগুলো সোমবার (১২ আগস্ট) থেকেই কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ট্যাগ: জাতীয়
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9