বিএসএমএমইউর ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের মেয়াদ ৪ বছর হচ্ছে

১৭ জুলাই ২০২৩, ০৮:১৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এটির অনুমোদন দেওয়া হয়। 

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন আমাদের আছে, যেটি ১৯৯৮ সালে প্রণয়ন করা হয়েছিল। সেই আইনের কয়েকটি জায়গায় পরিবর্তনের জন্য সংশোধনী আনা হয়েছে। ওই আইনে ভিসি, প্রো-ভিসি বা ট্রেজারারের মেয়াদ আছে তিন বছর। কিন্তু অন্য সব বিশ্ববিদ্যালয়ে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারের মেয়াদ চার বছর। এর সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে নতুন সংশোধনীতে।

এ বিশ্ববিদ্যালয়ের ব্যয় মহাহিসাব নিরীক্ষকে দিয়ে নিরীক্ষা করার বিষয়টিও আইনে যুক্ত করা হচ্ছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন সব বিশ্ববিদ্যালয়ে একটি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল তৈরি করার নির্দেশনা দিয়েছিল, তা আইনের মধ্যে নেওয়া হয়েছে। আরেকটি হলো- বিশ্ববিদ্যালয়ের ব্যয়টা আছে সেটা মহাহিসাব নিরীক্ষকের আওতায় অডিট করার সুযোগ আগে ছিল না, সেই সুযোগটা রাখা হয়েছে।

একটি ইউনিটে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত…
  • ০২ আগস্ট ২০২৬
ঝিনাইগাতী থানায় নতুন পিকআপ ভ্যান, বাড়বে সীমান্তে পুলিশি তৎপ…
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষা ৮ বিভাগীয় শহরে, থাকছে না সেকেন্ড টাইম
  • ০২ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু ১১ নভে…
  • ০২ আগস্ট ২০২৬
আগস্টে নাশকতার শঙ্কা, বাড়তি সতর্কতা নিয়ে যা বললেন ডিবিপ্রধান
  • ০২ আগস্ট ২০২৬